ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

পরিবেশ দূষনের কবলে আগৈলঝাড়া বাজাড়ের ঘাটলা ও খাল।

Link Copied!

 

মো: নাসির উদ্দিন শাহ, আগৈলঝাড়া প্রতিনিধি:-

আগৈলঝাড়ার পাইকারী মাছ বাজারের ঘাটলাটিকে দেখলে মনে হবে যেনো একটি ময়লা আবর্জনার স্থান। বাজারের অধিকাংশ ময়লা এখানেই ধ্বংসস্তূপে পরিনত হচ্ছে দিন দিন, যেনো এসব দেখার কেউ নাই। যার ফলে বাজাড়ে আসা জনমানুষ কোনভাবেই ঘাটলা ব্যবহার করে খাল থেকে পানি সংগ্রহ করতে পারছেনা। একদিকে পরিবেশ দূষনের পাশাপাশি খালের পানির উপরও এর ব্যপক প্রভাব পরছে। বাজাড়ের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীগন ও কাচামাল ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলার ব্যপক জায়গা না পেয়ে কিছুটা বাধ্য হয়েই এখানে ফেলতেছেন। তাই তারা উপজেলা প্রশানের সহযোগিতা কামনা করে ময়লা আবর্জনা ফেলার একটি স্থান এবং দ্রুত ঘাটলা ও খালের এসমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করার পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।