এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অদ্য ০৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখে সকাল ০৮.৩০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩’ উদযাপন করেছে।
’ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, সাতক্ষীরা পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
