ঢাকাTuesday , 7 March 2023
  • অন্যান্য

ঘাটাইলে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Link Copied!

 

মোঃ বিপ্লব হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিদিনের কাগজ পত্রিকার ৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকালে ঘাটাইল প্রেসক্লাবে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিদিনের কাগজ পত্রিকার ঘাটাইল উপজেলা প্রতিনিধি মমিন তালুকদার।

ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি আতা খন্দকার, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, প্রতিদিনের সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল রিপোটার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক রাফসান সাইফ সন্ধি, সহ সভাপতি নাজমুল ইসলাম, প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন Sk 24.tv জেলা প্রতিনিধি
আর টিভির ক্যামেরার ম্যান সৈয়দ মিঠুন
এসময় বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকা‌শে প্রতিদিনের কাগজ প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি প্রতিদিনের কাগজ প‌ত্রিকার উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।