ঢাকাTuesday , 7 March 2023
  • অন্যান্য

আফরোজ খান মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন।

Link Copied!

 

শহিদুল ইসলাম ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ নগরির আফরোজ খান মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টায় আফরোজ খান মডেল স্কুলে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, সিনিয়র শিক্ষক মোঃ সেলিম হায়দার খান, বাংলা বিভাগের সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসেন।
মোঃ সেলিম হায়দার খান স্যারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এবং প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক স্যার।আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।