হাবিবুর রহমান সম্রাট তালুকদার ভুঞাপুর প্রতিনিধি
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া কালজয়ী ভাষণের স্মরণে সারাদেশে “ঐতিহাসিক ৭ই মার্চ দিবস” পালিত হয়।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভুঞাপুরে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উদযাপন করছে ভুঞাপুর উপজেলা আওয়ামীলীগ ।
মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু, উপজেলাআওয়ামী লীগ এর যুগ্ন-সাধারণ সম্পাদক বাদল তরফদার, পৌর আওয়ামীলীগ সভাপতি বাসেদ মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি অর্জুনা ইউপি র সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা সহ উপজেলা, পৌর ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
