মনা, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা বাগআঁচড়ায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২২ ব্যাচ এর ৫০ জন জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের “বুস্ট এডুকেশন সার্ভিস” কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অদ্য বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২২ ব্যাচ এর ৫০ জন জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের “বুস্ট এডুকেশন সার্ভিস” কর্তৃক সংবর্ধনা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের সম্মানিত ও সুযোগ্য প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “বুস্ট এডুকেশন সার্ভিস” এর সিইও ড.মোহাম্মদ শফিক।
অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আবু জোবায়েদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সকল শিক্ষকমন্ডলী।
