ঢাকাSunday , 5 March 2023
  • অন্যান্য

উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু।

Link Copied!

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় সন্ধ্যা নদীর শাখায় গোসল করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় উজিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপাল দাসের ছেলে বাধন দাস(১২) ৫ মার্চ দুপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর উজিরপুর ফায়ার সার্ভিসের টীম ওই কিশোরকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩ টায় কিশোরের মৃত্যু নিশ্চিত করেন এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তৃপক্ষ। কিশোরের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ উপজেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা হাসপাতালে ছুটে যান এবং শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।