ঢাকাSunday , 5 March 2023
  • অন্যান্য

আফরোজ খান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Link Copied!

শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরির আফরোজ খান মডেল স্কুলের ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(৪মার্চ)সকাল ৮.৩০ মিনিট থেকে ১.৩০ পর্যন্ত ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফরোজ উদ্দিন খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গাজী হাসান কামাল,চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: দিদারুল ইসলাম,বিদ্যালয় পরিদর্শক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ। মোহছিনা খাতুন,প্রধান শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল,ময়মনসিংহ। হাসিনা আফরোজ খান,সভাপতি, নির্বাহী কমিটি,আফরোজ খান মডেল স্কুল ও প্রিন্সিপাল, সেন্ট পিটার্স স্কুল অব লন্ডন, উত্তরা,ঢাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।