এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টার
মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তন এর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অদ্য ৪ঠা মার্চ রোজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখা এর উদ্যেগে এক বিশাল উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখা ও বিভিন্ন অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। উপজেলা সম্মেলনের সভাপতিত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মো: রাসেল সরদার মেহেদি। সম্মেলনের শেষে প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলার সাবেক কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির ঘোষনা করেন। নবাগত কমিটিতে সকলের লিখিত মতামতের মাধ্যমে সভাপতি মো: রাসেল সরদার মেহেদি ও সাধারণ সম্পাদক মো: গোলাম মাহমুদ নির্বাচিত হন।
