ঢাকাFriday , 3 March 2023
  • অন্যান্য

নওগাঁ সদর উপজেলার ভোক্তা-অধিকারের অভিযান ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা।

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী স্টাফ রিপোর্ট:

নওগাঁ সদর উপজেলা অদ্য ০২ মার্চ, ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার পার-নওগাঁ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৩,০০০/-(তের হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে জেলা পুলিশ লাইনসের একটি চৌকষ টিম সহযোগিতা করেন। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।