ঢাকাFriday , 3 March 2023
  • অন্যান্য

বুধহাটায় বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥

আশাশুনি উপজেলার বুধহাটা ব্লকে বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে প্রদর্শনী পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ, দিক নির্দেশনা প্রদান করা হয়। বুধহাটা গ্রামের সাইফুল্লাহ বাবু রাজস্ব অর্থায়নে বিনা ধান ২৪, আঃ সালাম গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিধান ৮৯, রাজস্ব অর্থায়নে শ্বেতপুর গ্রামের রবিউল ইসলাম সুপার সাইন ২৭৬০ জাতের ভুট্টা প্রদর্শণী ক্ষেতে চাষাবাদ করেছেন। এছাড়া শ্বেতপুর গ্রামের আনার সরদার বাংলাদেশ গম গবেষণা কর্তৃক প্রদত্ত বারি গম ২৫, রবিউল ইসলাম জিকেবিএসপি প্রকল্পের বারি গম ৩৩, ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় হাফিজুল ইসলাম বারি গম ৩৩ প্রদর্শণী ক্ষেতে চাষাবাদ করেছেন। অপরদিকে প্রণোদনা ভুট্টা বীজসহায়তা চাষি আবু মুসা ভুট্টা চাষ করেছেন। এসব প্রদর্শনী ও প্লট পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সবশেষে শ্বেতপুরে সমলয় পরিদর্শন করেন এবং সকল চাষীকে রোগ ও পোকামাকড় দমনে পরামর্শ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।