মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।
নওগাঁর নিয়ামতপুরে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এস.ডি.এফ) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে রবিবার সকাল ১০.৩০ টার সময় ছাতড়া বাজারে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এস.ডি.এফ) ৩নং ভাবিচা ক্লাষ্টার নিয়ামতপুর নওগাঁর উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে মোঃ সোহেল রানা (সিও) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি। বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে দেশের দক্ষ জনশক্তি ও দারিদ্র্য জনগোষ্ঠীকে শিক্ষা আর্থিক উন্নয়নে কাজ করবে। ভাবিচা ও চন্দননগর ইউনিয়নে ৫০টি গ্রামে ২টি গ্রুপে কাজ করবে বলে জানান। আরও উপস্থিত ছিলেন এস.ডি.এফ. এর ডিইও শহিদুল ইসলাম, সি.এফ. মাহাতাব ইসলাম, সি.এফ. আতিয়া, ইউপি সদস্য গৌতম চন্দ্র, নজরুল ইসলাম প্রমূখ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
