ঢাকাFriday , 3 March 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও পুরিয়ে বিনষ্ট।

Link Copied!

 

আহাদ তালুকদার আগৈলঝাড়া বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও চট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর, চক্রীবাড়ি, ত্রিমুখী, নাগিরপাড়, রাজিহার, জোবারপাড় সহ ১২ টি খালে একযোগে জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সেঁচ দিয়ে মাছ ধরার জন্য সেঁচের সরঞ্জাম, অবৈধ ১২ টি ভেসাল জাল, বেশকিছু অবৈধ মাছ ধরার চাঁই ও বিভিন্ন সরঞ্জামসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮টি চট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাখাওয়াত হোসেন।

পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও চট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।