ঢাকাFriday , 3 March 2023
  • অন্যান্য

জবির তিন বিভাগ পেল নতুন চেয়ারম্যান।

Link Copied!

 

রেজাউল করিম
স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিন বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষর করা পৃথক তিন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন,রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. শাহরিয়ার আহম্মদ।

নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানগণ তিন বছর উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

এক অফিস আদেশে বলা হয়েছে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৪মার্চ থেকে তিন বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদকে পরবর্তী তিন বছরের জন্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অন্য এক অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহারের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানকে পরবর্তী তিন বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

আরেকটি আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামস শাহরিয়ার কবির চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ১৯ ফেব্রুয়ারি তিন বছর পূর্ণ হয়েছে। তাই  উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশনকে পরবর্তী তিন বছরের জন্য নাট্যকলা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
তাঁরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।