” এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান(পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব মোঃ আমিনুর রহমান স্যারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন রহমান এর নেতৃত্বে কালিগঞ্জ থানার এএসআই(নিঃ) তারক চন্দ্র দাস, এএসআই(নিঃ) সেলিম রেজা সংগীয় ফোর্স সহ ইং-০২/০৩/২০২৩ তারিখ কালিগঞ্জ থানাধীন মৌতলা ইউনিয়নের নামাজগড় এলাকায় বিশেষ অভিযান করিয়া আসামী ভবসিন্দু ওরফে ধনু (২৭), পিতা- দিলিপ দাস, গ্রাম- নামাজগড়, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরার বসত বাড়ীর কলা বাগানের মধ্য হতে ০৩ টি গাঁজা গাছ উদ্ধার করেন এবং উক্ত আসামীকে আটক করেন । উদ্ধারকৃত গাঁজা গাছ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হয়েছে।
উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
