মো: নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া প্রতিনিধি:
আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন এর কালুপাড়া গ্রামের মেয়ে সারা মনি মাফিয়া। স্কুলজীবন কাটিয়ে কলেজে ভর্তি হয়েছেন কিন্তু বই কেনার মতো সামর্থ্য নাই। আবেদন আসলো শুভসংঘ সহ বিভিন্ন জায়গায়। বিগত দিনে বহু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে শুভসংঘ আগৈলঝাড়া শাখার। পূর্বের শ্রোতধারায় এবারেও সারা মনির পাশে দাড়িয়ে পড়াশোনার সমস্ত বই খাতা ক্রয় করে তার হাতে তুলে দেওয়া হয়েছে৷ নতুন বই হাতে পেয়ে সারা মনি সংগঠন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষা উপকরণ বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা ওমর আলী সানী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষিষ্ট আইনজীবী সমীরন হালদার, সহ-সভাপতি মো: শাহালম রাড়ি, সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন শাহ্, সাংগঠনিক সম্পাদক মো: সাকিব খান, ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস প্রমুখ।
