ঢাকাThursday , 2 March 2023
  • অন্যান্য

বারপাইকা বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষানুরাগী স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈর আবক্ষ মুর্তিসহ সমাধী মন্দিরের উদ্বোধন,,,,

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈর নিজের মেধা ও পরিশ্রমের ফসলে হিসেবে প্রতিষ্ঠিত করেন বার পাইকা মাধ্যমিক বিদ্যালয়,বার পাইকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিশিষ্ট শিক্ষানুরাগী সকলের প্রিয় শিক্ষক স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈর নির্মিত স্মৃতি সমাধী মন্দিরের উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী বারপাইক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগীদের এক উজ্জল নক্ষত্র সকলের প্রিয় শিক্ষক স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈর আবক্ষ মুর্তি সম্বলিত সমাধী মন্দির উদ্বোধন করা হয়েছে। সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক স্বগীয় নারায়ণ চন্দ্র বাড়ৈর সমাধী মন্দির উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু,সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী, সাধারণ সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা সদরে ভেগাই হালদার পাবলিক একাডেমীর সভাপতি আবু সালেহ্ মো. লিটন সেরনিয়াবাত,স্থানীয় শিক্ষনুরাগী প্রয়াত নারায়ণ চন্দ্র বাড়ৈ ১৯৬৭ সালে নিজ গ্রাম বারপাইকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈ নিজেই ১৯৭৮ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এর পরে তিনি আগৈলঝাড়া উপজেলা সদরের আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।সমাধী মন্দির উদ্বোধন উপলক্ষে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী রিয়াজ আহম্মেদ এর সভাপতিতে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন বার পাইকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরিপদ সরকার,স্বর্গীয় নারায়ন চন্দ্র বাড়ৈর ছেলে জাপান রিসসুমেকান এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনীম কুমার বাড়ৈ, ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক মৃদুল কুমার বাড়ৈ,
বরিশাল বারের সদস্য এ্যডভোকেট অসীম কুমার, মেয়ে অশোকসেন সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা বাড়ৈসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।