ঢাকাThursday , 2 March 2023
  • অন্যান্য

যশোরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ পালিত।

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান, এই
প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ পালিত হয়েছে।১লা মার্চ ২০২৩ জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার, যশোর এর সভাপতিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ‘‘পুলিশ মেমোরিয়াল ডে’’ উপলক্ষে যশোর পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব রেশমা শারমিন পিপিএম-সেবা মহোদয়। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়, জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) যশোর, হাইওয়ে সার্কেল, যশোরসহ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের সদস্যবৃন্দ। এছাড়াও পিবিআই যশোর জেলার কর্মকর্তা কর্মচারীসহ এবং যশোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।