ঢাকাThursday , 2 March 2023
  • অন্যান্য

উজিরপুরে এক মাদক দ্রব্য ব্যবসায়ীকে গ্রেফতার করেন থানা পুলিশ প্রশাসন।

Link Copied!

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৮নং ওয়ার্ডে শশুরবাড়ী থেকে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। উজিরপুর মডেল থানার এসআাই শ্রী সজিব মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে উজিরপুর উপজেলার মাহার শ্বশুর মনিন্দ্রনাথ ঘরামির বসতঘর থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম (৩৯)কে ১ শত ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করকরতে সক্ষম হয়। অভিযুক্ত মাদক ব্যবসায়ী আশরাফুল শিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বয়রা বাড়ী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আশ্রাফুলের বিরুদ্ধে ১ মার্চ বুধবার উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন প্রশাসনের পক্ষ থেকে। যার মামলা নং -০১। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান মাদক ব্যবসায়ী আশরাফুলের বিরুদ্ধে মামলা রজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমাদের এ অভিযান চলমান
ও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।