ঢাকাWednesday , 1 March 2023
  • অন্যান্য

বেনাপোলে বিদেশি মদসহ ভারতীয় নাগরীক আটক।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দর দিয়ে মাদক পাচারের সময় ৬ বোতল বিদেশি মদসহ প্রকাশ সিকদার (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে বন্দরের প্যাঁছেঞ্জার টার্মিনাল থেকে তাকে মদসহ আটক করা হয়।
আটক ভারতীয় নাগরীক ভারতের ২৪ পরগনা জেলার গায়ঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকার পরিমল সিকদারের ছেলে।

বেনাপোল বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উপপরিদর্শক(এসআই) মো: শাহিন মিয়া জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বিদেশি মদ নিয়ে ভারতীয় পাসপোর্ট যাত্রী বন্দরের প্যাছেঞ্জার টার্মিনালে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ঐ ভারতীয় যাত্রীর হাত ব্যাগ তল্লাশী করে ৬ টি বিদেশি মদের বোতল পাওয়া যায়। অবৈধভাবে মাদক বহনের অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, ভারত থেকে প্রতিদিন দুই শতাধিক নারী-পুরুষ ব্যবসায়ী ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে আসেন। এ সময় তারা বিভিন্ন মহলকে ম্যানেজ করে সাথে মাদক নিয়ে বেনাপোল বন্দর এলাকায় চড়া দামে বিক্রী করে আবার ফিরে যায়। এসব প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন সংস্থ্যার পাশাপাশি কাস্টমস গোয়েন্দা সদস্যরা থাকলেও এক শ্রেনির সদস্যরা অর্থের বিনিময়ে মাদক পাচারের সহযোগীতা করছে অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।