ঢাকাWednesday , 1 March 2023
  • অন্যান্য

ভূঞাপুরে মিষ্টান্ন ভান্ডারে ওজনে কম দেয়া এবং মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা।

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুর বাজারের মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তামান্না রহমান জ্যোতি। এসময় রমজান দধি ঘর ও নিউ টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডারে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম দেয়া এবং মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় ২টি মামলায় মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহযোগী হিসেবে ছিলেন ভূঞাপুর থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।