মঞ্জুর লিটন (বার্তা সম্পাদক)
আগৈলঝাড়ায় ডক্টর আজাদ মোল্লার বাড়িতে দূর্ধর্ষ চুরি হয়েছে।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন এর কালুপাড়া নিবাসী সাবেক পুলিশ উপ-পরিদর্শক মরহুম মমিন উদ্দিন মোল্লার বাড়িতে ডক্টর আজাদ মোল্লার বিল্ডিংয়ে এর চুরি হয়।
জানা যায় গত রবিবার রাতে গৌরনদী গোপালগঞ্জ মহাসড়কের পাশে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার বাসায় অভিনব কায়দায় চোর ঢুকে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এসময় ডক্টর আজাদ মোল্লার পরিবার বাড়িতে ছিলেন না।
চুরি হওয়া মালামাল এর মধ্যে রয়েছে পানি উঠানোর মটর, মূল্যবান সিলিং ফ্যান, বিভিন্ন ওয়ারিং সামগ্রী, ইত্যাদি ।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
