মোঃ আলামিন বেপারী
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজার ও গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তামান্না রহমান জ্যোতি। এসময় দুইটি প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়ায় ১ একটি প্রতিষ্ঠানের ১টি মামলায় নগদ ১০,০০০ টাকা ও অপর আরেকটি প্রতিষ্ঠানের ১ টি মামলায় নগদ ১৫,০০০ টাকাসহ মোট ২৫০০০ টাকা অর্থদণ্ড করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জনাব ওয়াহিদুজ্জামান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
