এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের দিকনির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব জনাব আবু জিহাদ ফকরুল আলম খান সকাল ১১.০০ ঘটিকায় থানা চত্তরে অত্র থানাধীন ০৮ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের চৌকিদারী প্যারেড গ্রহণ করেন এবং সকল গ্রাম পুলিশ সদস্যদের সাথে মত-বিনিময় সভা করেন।
উক্ত মত-বিনিময় সভায় অফিসার ইনচার্জ অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে গ্রাম পুলিশ সদস্যদের’কে থানা এলাকায় মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, জঙ্গী দমন, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ মাদক-অস্ত্র উদ্ধার, এলাকায় কিশোর অপরাধী সনাক্ত, আড্ডাস্থল, জুয়া, চোরাচালান, গুজব প্রতিরোধ ইত্যাদি অপরাধের তথ্য প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া এলাকার চোর, মাদকাশক্ত, চোরাকারবারী, ভুমি দস্যু, ভাসমান অপরাধী, জুয়ারীদের তথ্য সংগ্রহ করতে বলা হয়।
পরিশেষে অফিসার ইনচার্জ উপস্থিত সকল গ্রাম পুলিশ সদস্যকে বিট পুলিশিং এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বর্প্নের সোনার বাংলা বিনির্মানে যাতে কেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে দিকে লক্ষ রেখে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে শতভাগ দায়িত্ব পালন করে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
