ঢাকাTuesday , 28 February 2023
  • অন্যান্য

শ্যামনগর সরকারি মহসিন কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর সরকারি মহসীন কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, শ্যামনগর অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম.আকবর কবীর, সাংবাদিক আবু সাঈদ, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, মহসীন কলেজ ছাত্রলীগের ফয়সাল হায়দার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্যামনগরের মাটি শেখ হাসিনার ঘাঁটি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগর মহসীন কলেজ কে জাতীয়করণ করেছেন।

২০০৯ সালের সেই বৃষ্টি মুখর দিনে লাখো জনতার সামনে সেদিন আমার কথায় সাড়া দিয়ে প্রিয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা শ্যামনগর মহসীন কলেজকে জাতীয় করন করার জন্য ঘোষণা দেন। তিনি আরো অনেক কিছু ঘোষণা দিয়েছিলেন সেগুলো অধিকাংশ বাস্তবায়ন হয়েছে। সর্বশেষ শ্যামনগর সদর পৌরসভা বাস্তবায়ন হয়েছে।
আমরা শ্যামনগরবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ।
এজন্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শ্যামনগর বাসী বিপুল ভোটে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করবেন বলে আমি আশাবাদী।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফারূক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।