ঢাকাTuesday , 28 February 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় ৪৯৯ জন হতদরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউবি এর কার্ড ও চাল বিতরন।

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৪ নং গৈলা মডেল ইউনিয়ন এর হতদরিদ্র নারীদের সামাজিক ও আর্থিক ভাবে স্বাবলম্বী করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ভিডব্লিউবি কর্মসূচি(২০২৩-২৪) এর উপকার ভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ এর শুভ উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়াক কর্মকর্তা দৌলতুননেচ্ছা নাজমা, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি হালিমউজ্জামান হালিম, যুবলীগ নেতা ফিরোজ হোসেন লিটু তালুকদার।৪ নং গৈলা মডেল ইউপি সচিব, ইউপি সদস্য বৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার। ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন ৪৯৯ জন হতদরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউবি এর কার্ড বিতরন করা হয়।হতদরিদ্র নারীদেরকে ভিডব্লিউবি কার্ড প্রতি প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।