ঢাকাTuesday , 28 February 2023
  • অন্যান্য

টেকনাফে ইপসা কর্তৃক জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

এস এন কায়সার জুয়েল
টেকনাফে ইপসা কর্তৃক জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য,শিশু সুরক্ষা, মাদক, মানবপাচার প্রতিরোধ, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সভা (ইউএনও) কনফারেন্স রুমে (২৭ ফেব্রুয়ারি) ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

এনজিও সংস্থা ইপসা কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্টিতব‍্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম। ইপসা সিওসি প্রজেক্ট কো-অর্ডিনেটর রুহুল্লাহ খান কামাল গৃহীত উন্নয়ন প্রকল্প,শিশু শ্রম বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, মাদক পাচার, মানব পাচার, যৌন স্বাস্থ্য অধিকার ও নারী বৈষম্য দূরীকরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে উপস্থাপন করেন। উক্ত প্রকল্পটি প্লান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এবং ইউএনএফপিএ এর অর্থায়নে গত এপ্রিল’২০২১ হইতে চলমান আছে।

সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা সভাপতি এস এন কায়সার জুয়েল, সাংবাদিক মো. আশেক উল্লাহ ফারুকী, মহিলা ইউপি সদস্য হাবিবা আক্তার, ডা: আকলিমা জামাল মেডিকেল অফিসার, ইপসা বি এম জেড প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার আবেদ উল্ল্যাহ, সিবিসিপি অফিসার আবুল মহসিন, সিবিসিপি অফিসার রাশেদুল আলম, শিক্ষক, ইমাম সহ উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, স্কুল এবং মাদ্রাসায় কিশোর- কিশোরীদের যৌন স্বাস্থ্য বিষয়ক উন্নয়ন করা, শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করেছেন। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরের সবার সাথে সমন্বয় করে কাজ করার পাশাপাশি মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত কার্যক্রমের বিষয় জনসচেতনতার লক্ষ্যে সভা-সেমিনার পরিচালনা করার আহ্বান জানান এবং সিওসি প্রকল্প কার্যক্রমের প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।