ঢাকাTuesday , 28 February 2023
  • অন্যান্য

যশোরে পাঁচবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরহী নিহত।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় সাগর কুমার (৪০) নামে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন । সোমবার বিকাল ৫ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া আমতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাগর কুমার মাগুরা সদরের ওয়াপদাপাড়া এলাকার গুরুপদ দাসের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৫ টার দিকে সাগর কুমার শহরের নিউ মার্কেট থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মাগুরায় ফিরছিলেন।

পথিমধ্যে পাঁচবাড়িয়া আমতলা নামক স্থানে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।