বিপ্লব হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে আধিপত্য বিস্তার ও ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আজ বিকাল ৫ টার দিকে ঘাটাইল কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বেলা সাড়ে তিন টার দিকে আওয়ামী লীগের পদবঞ্চিত রানা গ্রুপের লোকজন কলেজ মোড় এলাকায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম লেবু গ্রপের লোকজন ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে করে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টাঙ্গাইল-জামালপুর সড়কে যানচলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা গতকাল ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় পাল্টা কর্মসূচি দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম লেবু। উভয় গ্রুপ আজ বেলা তিনটার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত হতে। পরে তা সংঘর্ষে রুপ নেয় এতে। কমপক্ষে ৯ জন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম।
