ঢাকাTuesday , 28 February 2023
  • অন্যান্য

ইবিতে লোকপ্রশাসন বিভাগের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত।

Link Copied!

 

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব কর্মসূচি। নানা রকমের ও আকৃতির এই পিঠার পসরা সাজিয়ে বসেছে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টা থেকে উৎসবটি শুরু হয়। পিঠা উৎসবের পাশাপাশি সেখানে ‘স্মৃতির দেওয়াল’ লিখন ও দু’ধরনের খেলার আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা যায়, মোট পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা ১টি স্টলে আলাদা আলাদাভাবে বিভিন্ন বৈচিত্র্যময় স্বাদের পিঠা নিয়ে বসেছে এবং নির্ধারিত মূল্যে তা ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিক্রি করছে।

তারা আরও জানান, আগামী পহেলা মার্চ লোকপ্রশাসন দিবসের অংশ হিসেবে তাদের এই ভিন্নধর্মী আয়োজন। এতে করে বাঙ্গালির পিঠা বৈচিত্র্যের চিত্র কিছুটা তারা ফুটিয়ে তুলতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন।

এদিকে বেলা ১২টার দিকে পিঠা উৎসব পরিদর্শনে আসেন প্রো ভিসি ড. মাহবুবর রহমান। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে.এম. মতিনুর রহমান’সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।