মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী কাঠিরা আদর্শ মাধ্যমিক বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য গৌরনদী-আগৈলঝাড়ার ভবিষ্যৎ কান্ডারী যুবরন্ত সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত ও ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রেমন ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, উপ-দপ্তর সম্পাদক উজ্জ্বল লাহেরি, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইক, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউপি সদস্য সুদিন অধিকারী ও কাঠিড়া আদর্শ বিদ্যানিকেতন এর সভাপতি বাবু সদানন্দ হালদার প্রমুখ।
