ঢাকাSunday , 29 May 2022
  • অন্যান্য

মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো চিফ সিলেট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার (২৮ মে) বিকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজারশহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্ট শেষ হয় মিছিল। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানায়। তারা বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে উন্নয়ন বাঁধাগ্রস্থ, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে এসব প্রতিহত করার স্লোগান দেয়। মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আমীর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা, উপজেলার নেতাকর্মীরা। নেতাকর্মীরা ‘দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারী ও দেশে বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দেন। একই সঙ্গে মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।