মনা, নিজস্ব প্রতিনিধিঃ
“মুজিব বর্ষে বিআরডিবি’র অঙ্গিকার, স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শার্শা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিআরডিবি পশিক্ষন হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র অফিসার আবু বিল্লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র সভাপতি তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সমাবায় অফিসার আক্বাস আলী,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
