ঢাকাSunday , 26 February 2023
  • অন্যান্য

যশোর নব কিশলয় স্কুলের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোর নব কিশলয় স্কুলে ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় তিনি বলেন এ স্কুলে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করানো হয়। যাতে করে তারা মেধাবী হয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক মনোভাব নিয়ে গড়ে উঠতে পারে। তবেই তাদের ভবিষ্যতের লক্ষ্য পূরণ হবে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরোও মনোযোগ দিতে হবে। এ লক্ষ্য পূরণের জন্য অভিভাবকদের আন্তরিকভাবে সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

নব কিশলয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ খালেদা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।