ঢাকাSaturday , 25 February 2023
  • অন্যান্য

কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত।।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

“”দুধ ডিম মাংস খাই সুস্থ সবল জাতি পায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনের আয়োজন করা হয়। প্রদর্শনীতে এলাকার খামারীরা তাদের গৃহ পালিত গবাদী পশু, হাঁস-মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে শুভ উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির রক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ উৎপল রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা
উপসহকারি মুজিবর রহমান,রবিউল ইসলাম,ছালাউদ্দিন গাজী,এল এফ এ শান্তানু শেখর,শাকিল আহম্মেদ,এফ এফ সুকান্ত দাশ,এল এস পি সুদাম,রুপা,আনোয়ার,মহাদেব,উৎপল,সাবিনা,তাপসী বালা,এ আই টেকনিশিয়ান তপন,বিপ্লব,ওহিদ,ইমরান,কাশেম,জাকির,সুমন। উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে পৃথক ২৫ স্টলে গৃহ পালিত গবাদী পশু, হাঁস- মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। স্টলগুলোতে আগাত উপজেলার খামারীদের প্রদর্শনীর মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য তানভির আহম্মেদ উজ্জল ।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।