মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজার হরি মন্দির আঙিনায় ৩ দিন ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠান আরম্ভ হয়েছে।নাম কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও বাংলাদেশ আওয়ামী লীগ, আগৈলঝাড়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, এসময়ে আরো উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুস সত্তার মোল্লা,বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক ছরোয়ার দারিয়া, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ এর সাবেক দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার সহ গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, গৈলা বাজার পূজা ও কীর্তন উদ্যযাপন কমিটির সভাপতি বাবু সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক বাবু কাজল দাস গুপ্তো সহ স্থানীয় আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।
