ঢাকাSaturday , 25 February 2023
  • অন্যান্য

যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা মফিজুর।

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ব্যানার ফেস্টুন পোষ্টার সন্ত্রাসী বাহিনী কতৃক ছিড়ে ফেলা ও হত্যার হুমকি ভয়ভিতি প্রদর্শন করলে থানায় অভিযোগ করায় সাবেক ছাত্রলীগ নেতা ও বেনাপোল পৌর সভার গাজীপুর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী শেখ মফিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারী) সন্ধ্যা রাতে মাহবুবুর হক এতিমখানার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে,গত মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক মেম্বার সন্ত্রাসী জাহাঙ্গীর আলম লালের নেতৃত্বে তার ছোট ছেলে আফজাল হোসেন সনি ও তার সহযোগীরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর ছবি সম্বলিত ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানার ও ফেসটোন ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে এবং সাবেক ছাত্রলীগ নেতা শেখ মফিজুর রহমান কে হুমকি ধামকি প্রদান করে। এবিষয়ে শেখ মফিজুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করলে সন্ত্রাসী জাহাঙ্গীর আলম লালের ও তার ছোট ছেলে আফজাল হোসেন সনির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী মফিজুরের ওপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় মফিজুরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হসপিটালে পেরন করেন কর্তব্যরত চিকিৎসক বর্তমানে সে যশোর সদরে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান,আমি মৌখিকভাবে শুনেছি বিষয়টি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।