ঢাকাSaturday , 25 February 2023
  • অন্যান্য

যশোরে শার্শায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাক্ষণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিষয়বস্তু সংযোজন বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নাভারন সাতক্ষীরা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শার্শা উপজেলা শাখার সভাপতি বক্তিয়ার রহমান সভাপতিত্বেএ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ শেষে দেশের কল্যানে দোয়া ও মোনাজাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।