ঢাকাFriday , 24 February 2023
  • অন্যান্য

ত্রিশালে অনুষ্ঠিত হবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩।

Link Copied!

 

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ত্রিশাল, ময়মনসিংহ কর্তৃক “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩”।

আগামী (২৬ ফেব্রুয়ারি) রবিবার ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উক্ত “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩” অনুষ্ঠানের দুই পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব হাফেজ মাওঃ রুহুল আমীন মাদানী, সংসদ সদস্য, ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) ও সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয় এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ত্রিশাল, ময়মনসিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, ময়মনসিংহ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও সদস্য সচিব, প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ বাস্তবায়ন কমিটি ডা. তানজিলা ফেরদৌসী উক্ত অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা সর্বস্তরের মানুষকে উপস্থিতি থাকার আহ্বান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।