ঢাকাFriday , 24 February 2023
  • অন্যান্য

যশোরে নবাগত জেলা ও দায়রা জজ` লাল গালিচা সংবর্ধনা

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধি
যশোরের জেলা ও দায়রা জজ আদালতের নবাগত বিচরক শেখ নাজমুল আলম কে লাল গালিচা সংবর্ধণা দিয়েছে আইনজীবী সমিতি। আজ সকালে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধণা দেয়া হয়। এর আগে নবাগত জেলা ও দায়রা জজকে বিচার বিভাগ থেকে সংবর্ধণা দেয়া হয়।
এ সময় আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক, জেলা আইন কর্মকর্তাদের পক্ষে পিপি এম ইদ্রিস আলী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে শাহানুর আলম শাহীন, নবীন আইনজীবীদের পক্ষে মুনীরা রুবাইয়া মুন্নী ফুল ও ক্রেস্ট উপহার দেন নবাগত জেলা ও দায়রা জজকে।

যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নবাগত জেলা ও দায়রা জজকে সংবর্ধণা দেয়া হবে। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলাম। সভায় সভাপত্বি করেন সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দীন প্রামানিক, স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ সামছুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস, সুরাইয়া সাহাত, সুমি আহমেদ, সোহানী পূষণ, শিমুর কুমার বিশ্বস, জুয়েল অধিকারী, অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্টে মারুফ আহমেদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা ছোট। এ সময় সিনিয়র আইজবীবীদের পরিচয় করিয়ে দেয়া হয় নবাগত জেলা ও দায়রা জজের সাথে।
২০২২ সালের ২৪ নভেম্বর যশোরের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের অবসরজনিত বিদায়ের পর থেকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দীন প্রামানিক। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করে শেখ নামজুল আলম।
যশোরের নবাগত জেলা ও দায়রা জজ এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি রাষ্টপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।