জি,এম,বাহার বিশেষ প্রতিনিধি ঢাকা –
রাজধানী ঢাকা মিরপুর ১ নাম্বারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সুইমিং পুলটি বেশ কিছুদিন যাবত অকেজোহয়ে পড়ে আছে। সর জমিনে গিয়ে দেখা যায় সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা সুইমিং পুলটি এখন বর্তমানে ছোটছোট ছেলে মেয়েদের খেলার মাঠে পরিনিত হয়েছে। শুধু তসইনয় চারিদিকের পরিবেশ অপরিষ্কার অপরিচ্ছন্ন। সন্ধ্যা হলেই বিভিন্ন মাদক সেবান কারীদের আড্ডা বসে, পতিতারা ঘুরে বেড়ায় খদ্দরের আশায়। এখানকার অবকাঠামো প্রশ্নবিদ্ধ করছে মানুষকে। সঠিক ভাবে নজরদারি না থাকায় এখানকার সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।যে সুইমিংপুলে পানি থাকার কথা সেটি এঝন খেলার মাঠ,বিভিন্ন মানুষ বন্ধের দিনে তাদের পরিবার নিয়ে ঘুরতে আসে এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এই স্থানটির বেহাল দসার কারণেমানুষের আসা-যাওয়া অনেক কমে গেছে,তাই কর্তৃপক্ষের উচিত এখনই নজর দেওয়া।
