এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
শক্ত হাতে জামায়াত দমনে ২০১৪ এর নির্বাচন পরবর্তী সময় থেকে পুলিশের ভূমিকার পাশাপাশি সাধারণ জনগণের নিকট আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে তৃণমূল আওয়ামীলীগকে সাথে নিয়ে ছুটে গেছেন নির্বাচনী এলাকার সর্বত্র।নিজেকে জনগণের কাতারে নামিয়ে এনে কখনো শ্রমিক,কখনো কৃষক,কখনো ভ্রাতা,কখনো ত্রাতা।সব ভূমিকায় নিজেকে উপস্থাপন করে সাধারণ জনগণের মাঝে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।জামায়াত দুর্গে আজ জয় বাংলার চেতনা।তারই ধারাবাহিকতায় অসহায় বিধবা নারীর বাসায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিলেন Jaglul Hayder MP।
অনেকদিন হলো স্বামী মারা গেছেন।বাড়িতে উপার্জনক্ষম ব্যক্তি নেই।সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটানো অসহায় বিধবা নারীর বাসায় রাতের আঁধারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিলেন এমপি জগলুল হায়দার।আজ ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার জানতে পারেন তার নির্বাচনী এলাকায় ভূরুলিয়া ইউনিয়নের কাচড়াহাটি নন্দী গ্রামের (খালপাড়) খাস জমিতে বসবাসরত মৃত আব্দুল গফ্ফারের বিধবা স্ত্রী ফুলবানু ফুলি নামের (৫০) উর্ধে বয়সের একজন নারী অভাব অনটনে দিন অতিবাহিত করছে। এটা শোনার সাথে সাথে রাতের আধারে সংসদ সদস্য বাজার থেকে নিত্য প্রয়োজনী চাল, ডাল, তেল, শাড়ী, মুরগী, আলু, ইত্যাদি নিয়ে হাজির হন বিধবা নারীর বাসগৃহে।
এসময় সংসদ সদস্য ওই নারীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের জন্য দোয়া চান এবং যে কোন সুবিধা অসুবিধায় যোগাযোগ রাখতে বলেন।বিধবা ওই নারী আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কন্ঠে সংসদ সদস্যর মাথায় হাত দিয়ে দোয়া করেন।
