বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি’র বাড়িতে ডাকাতের ঘটনার মামলায় গ্রেপ্তার হওয়ায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের জেল থেকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী মাফিয়া ইসলাম রোমকী ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকায় জুমান তালুকদারের নিজ বাড়িতে মামলা প্রত্যহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাফিয়া ইসলাম রোমকী বলেন, ‘আমার স্বামী জুমান তালুকদার, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সাধারন মানুষের বিপুল ভোটে জয়লাভ করে। গত নভেম্বর মাসে ২৮ তারিখে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ব্যাপক রদবদল হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে শাহিনা বেগমের নাম ঘোষনা করা হয়।
(২২ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় রওনা দেন জুমান তালুকদার। (২৪ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন শেষে ঢাকায় তাঁর বড় বোনের বাসায় রাত্রে যাপন করেন।
এদিকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার আওয়ামী লীগের সভাপতির বাড়ীতে এক ডাকাতির গল্প কাহিনীর নাটক সাজায়।
২৫ ডিসেম্বর দুপুরে আমি আমার মেয়ে সহ পাখিমারা আত্মীয় বাড়ী থেকে ফেরার পথে মারত্মক দুর্ঘটনার শিকার হলে প্রথম বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় আমি। গত ১ ফেব্রুয়ারী আমার ঔষুধ কিনতে ফার্মেসিতে যাওয়ার সময় জামালপুরের ডিবি পুলিশ তাঁকে আটক করে। পরে আমিসহ আমার পরিবারের সদস্যরা জানতে পারি শাহিনা বেগমের সাজানো মামলায় তাকে আটক করা হয়েছে। আমি এই মামলার দ্রুত প্রত্যহার ও আমার স্বামীর মুক্তি চাই।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের মা জুলেখা বেগম, মেয়ে জান্নাত, জেসিয়া প্রমুখ।
