এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল-অতিরিক্ত দায়িত্বে) জনাব মোঃ আমিনুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৩/০২/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ)হাফিজুর রহমান, এসআই(নিঃ) শোভন দাশ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার পারুলিয়া এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৭ তারিখ-১৯/০২/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পিসি এবং দেবহাটা থানার মামলা নং-০৫ তারিখ-২৪/১২/২০২২ খ্রিঃ, ধারা-৩৭৯ পিসি এর আসামী ১। মোঃ জহুরুল হক লিটন, পিতা মোঃ আজিজুল হক বাচ্চু, সাং-এসএ ক্রস রোড উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, জেলা-কেএমপি, খুলনাকে গ্রেফতার করেন। আসামীকে ইং-২৩/০২/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
