ঢাকাThursday , 23 February 2023
  • অন্যান্য

সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০২।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-২২/০২/২০২৩ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই/তন্ময় কুমার দেবনাথ সঙ্গীও এসআই দেব কুমার দাস ও ফোর্সের সহায়তায় ২১:৩৪ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন ছনকা গ্রামস্থ ছনকা প্রাথমিক বিদ্যালয় এর সামনে হইতে আসামী ১৷ মোঃ জীবন হোসেন , পিতা-গোলাম সরোয়ার, সাং ঘোনা, থানা ও জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন । এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে মোট ১০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল পূর্বক জব্দ করা হয়, যাহার মূল্য অনুমান ২,৫০,০০০/- টাকা।
এবং থানার এসআই/ পিন্টু লাল দাস সঙ্গীও এএসআই/ আবু সুফিয়ান ও ফোর্স ইং ২৩/০২/২৩ তারিখ ০৪:৪০ ঘটিয়ায় সাতক্ষীরা থানাধীন লাবসা পলিটেকনিক মোড়স্থ পাকা রাস্তার উপর হইতে আসামী ১৷ সাগর হোসেন , পিতা-জাকির হোসেন, সাং লাবসা, থানা ও জেলা সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে মোট ১০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার পূর্বক জব্দ করা হয়, যাহার মূল্য অনুমান ২৫০০০/- টাকা।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।