ঢাকাThursday , 23 February 2023
  • অন্যান্য

বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওসি ইকবাল বাহার চৌধুরীকে বিদায় ও নবাগত ওসি শফিউল আজমের বরণ সংবর্ধনা অনুষ্ঠান।

Link Copied!

 

দিলীপ দাশ রাজস্থলে প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে বিদায় ও নবাগত ওসি শফিউল আজমের বরণ সংবর্ধনা অনুষ্ঠান বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২২ শে ফেব্রুয়ারি বিকাল ৪ ঘঠিকার সময় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামসুল আলম। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, নবাগত ওসি শফিউল আজম বাবু, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, সাংবাদিক আইয়ুব চৌধুরী, ইউপি সদস্য শিমুল দাস, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ বি,কে বড়ুয়া, নুরুল আফছার, মোঃ মুছা সওদাগর সহ বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত ওসি শফিউল আজম বাবু বলেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বানে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।