ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ প্রতিনিধিঃ-
জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল পেমেন্ট ইকো সিস্টেম এর মাধ্যমে টিউশন ফি, ভর্তি ফি ও অন্যান্য চার্জ জমা সংক্রান্ত বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ও বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসাইন ফুয়াদ,অত্র মাদ্রাসার অধ্যক্ষ হযয়ত মাওঃ মোঃ সুলতান মাহমুদ খসরু,সহ কারী অধ্যক্ষ আদেল ইবনে আউয়াল,বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালেব,অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ ওয়াজ কুরুনী, ব্যাংকের সিনিয়র অফিসার মাহবুবুর রহমান, অফিসার আশরাফুল ইসলাম, জুনিয়র অফিসার রবিউল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
