মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত যাবজ্জীবন ও পরোয়ানাভুক্ত পলাতক ৩ জন আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) অভিযানে আসামীদের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সাদীপুরের মো. খোকনের ছেলে মো. সোহেল রানা , শিকড়ি গ্রামের ছেলে মো. রুহুল আমিন , বটতলা গ্রামের আ. রহমানের ছেলে মো.আশরাফ আলী।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার যাবজ্জীবন ও পরোয়ানা ভুক্ত পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
