আলমগীর হোসেন, ননজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নির্ভয় ফাউন্ডেশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে “নতুন কুঁড়িদের জন্য ভালোবাসা” শীর্ষক আলোচনা সভা ও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটগাছ চত্তর সংলগ্ন নজরুল মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে কচিকাচা শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আখতার। এছাড়া এসময় উপস্থিত ছিলেন নির্ভয় ফাউন্ডেশন নজরুল বিশ্ববিদ্যালয় শাখার ডিরেক্টর মো:রবিউল ইসলাম,প্রোগ্রাম কো-অর্ডিনেটর তৌহিদ শিকদার,পিআর এন্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর আলমগীর হোসেন,ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর শাইরা তাসনিম আনিকা,ট্রেজারার ইমলান আহমেদ ও নজরুল মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাগণ।
অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে কচিকাচাদের সাথে ভালোবাসা বিনিময় করা হয়। শুরুতে কচিকাচাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।পরে শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, গান, নাচ, বেলুন খেলা,অংক দৌড় প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে পুরুষ্কৃত করা হয়।
নজরুল বিশ্ববিদ্যালয় শাখা নির্ভয়ের এই আয়োজন নিয়ে রবিউল ইসলাম বলেন,শিশুরা সমাজের সৌন্দর্য, আগামীদিনের ভবিষ্যৎ। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও চিন্তাধারা পরিবর্তন,ভাষা দিবসের মাহাত্ম্য ও তাৎপর্য অনুধাবন, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মূল উদ্দেশ্য। ভালবাসা ও আনন্দের সাথে মজার ছলে তারা নিজেদেরকে বুঝতে শিখুক ও চিন্তাভাবনার দুয়ার উন্মুক্ত করুক।
প্রধান অতিথি আফরোজা আখতার বলেন, শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে এই ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।শিক্ষার্থীরা খেলাধুলাকে বেশ উপভোগ করেছে।নির্ভয়ের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯০৯৯২১০৮০
