ঢাকাWednesday , 22 February 2023
  • অন্যান্য

** সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ০১, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৮ জন সহ মোট ০৯ জন আসামী গ্রেফতার।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় খুলনা রেঞ্জ ব্যাপি অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযান ঘোষনার আলোকে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-২২/০২/২০২৩ তারিখ থানার এসআই(নিঃ)/তন্ময় কুমার দেবনাথ, এসআই(নিঃ)/সৈকত মল্লিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২২.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন পুরাতন সাতক্ষীরা সাকিনস্থ ছয়আনি জামে মসজিদের সামনে সাতক্ষীরা টু আশাশুনি গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোছাঃ রুপবান (৬০), স্বামী-আঃ গফফার, সাং বাঁশদাহ মাঝেরপাড়া, থানা ও জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও ইং-২১/০২/২০২৩ তারিখ রাত্রীকালীন বিশেষ অভিযানে থানার এসআই/এএসআই ও ফোর্স সহ থানা এলাকায় ব্যপক অভিযান পরিচালনা করিয়া পলাতক জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সর্বমোট ০৮ জন আসামীকে গ্রেফতার করেন।

এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া এবং পরোয়ানা ভুক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।